ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৩৭ জন নিহত

আফ্রিকার দেশ নাইজারের কয়েকটি গ্রামে বন্দুকধারীদের হামলার ঘটনায় কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছেন। বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এই হামলা চালিয়েছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। সোমবার(২২ মার্চ) দেশটির সরকার পক্ষ এ ঘটনার বিষয়টি নিশ্চিত করে। এ ছাড়া দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, নাইজারের মালি সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। 


সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুর হামনে জানান, এখন সন্ত্রাসীরা সাধারণ জনগোষ্ঠীকে সুশৃঙ্খলভাবে লক্ষ্যবস্তু করে যে হামলা চালাচ্ছে তা নৃশংসতার আরও এক ধাপ এগিয়ে গেছে। এর আগে ১৬ মার্চ দেশটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়। নিহতদের সবাই তিলাবেরি শহরের ‘শিনাগোদের’ এবং ‘দারে দে’ গ্রামের বাসিন্দা। কৃষিজাত পণ্য বেচাকেনা করতে তিলাবেরিতে এসেছিল তারা। ফেরার পথে তাদের চারটি গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে এলোপাতাড়ি গুলি চালায়।

 

নাইজারে এ ধরনের হামলা নতুন নয়। এর আগেও ২০২০ ও ২০১৯ সালে তিলাবেরিতে দেশটির সেনাবাহিনীর ওপরে হামলা হয়। ২০২০ সালের নিহত হয়েছিলেন ৭০ জন এবং ২০১৯ সালে নিহত হয় ৮৯ জন। এছাড়া চলতি বছরের ২ জানুয়ারি একই এলাকায় বন্দুকধারীদের গুলিতে ১০০ জন নিহত হয়। 


পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ নাইজারে ধর্মান্ধতার সাথে সাথে সন্ত্রাসবাদও বেড়ে চলেছে। দেশটিতে আল-কায়েদা, বোকা হারাম, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সসহ আরো অনেক জঙ্গি সংগঠন রয়েছে। বিভিন্ন অঞ্চলে এই সংগঠনগুলো সহিংসতায় চালায়। এ সহিংসতায় হাজার হাজার মানুষ যেমন মারা গেছে পাশাপাশি ২০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑